মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, বয়সসীমা নেই
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১ সময়
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডে ‘হেড অব সার্ভিস কোয়ালিটি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।পদটিতে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এ নিয়োগে প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়নি।নিয়োগের বিস্তারিতপদের নাম: হেড অব সার্ভিস কোয়ালিটিপদসংখ্যা: ১চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইমপ্রার্থীর ধরন: নারী ও পুরুষশিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ১০ বছরবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাআবেদন পদ্ধতি: অনলাইনআবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।তথ্যসূত্র: যুগান্তর