রবিউস সানির চাঁদ দেখা কমিটির সভা শনিবার সন্ধ্যায়
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪৮ সময়
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে কি না—এ-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তি।