বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা রহস্যজনকভাবে এই শপথ গ্রহন করেনি। তারা জনগনের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে, সরকারের আচরন গনতন্ত্র ও জনগনের সাথে প্রতারনার সামিল।তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন জনদাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ও সমাবেশে সামিল হয়েছে, জনসমুদ্রে পরিনত হয়েছে। তার মানে জনগন এই দাবির পক্ষে রায় দিয়েছে।আজ মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ বিষয়ে ১১ দলীয় ঐক্য আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথাগুলো বলেন।সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, ১১ দলীয় এক্যের দাবি জনগনের দাবি। বাংলাদেশের ইতিহাসে গনভোটের রায় বাস্তবায়ন হয়নি এমনটি হয়নি। জিয়াউর রহমান, এরশাদও গনভোটের রায় বাস্তবায়ন করেছে, কিন্তু এবারই ব্যাত্যয় ঘটছে।তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কোনভাবেই ফ্যাসিবাদের দিকে যেতে দেওয়া হবে না, জনগন হতে দেবে না। বর্তমান সরকার কিছুটা ফ্যাসিবাদের পথেই হাটছে, এভাবে চলতে থাকলে জনগন আবারও জুলাই অভ্যুত্থানের ন্যায় গনআন্দোলনে নামতে বাধ্য হবে।এসময় জামায়াতে ইসলামির বগুড়া অঞ্চল পরিচালক প্রফেসর নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।