একটি ইম্প্রেশনের নেপথ্যে কয়েক মিলিসেকেন্ডের প্রযুক্তিগত প্রতিযোগিতাসকালে কোনো নিউজ ওয়েবসাইটে ঢুকতেই স্ক্রিনে ভেসে ওঠে একটি ব্যানার বিজ্ঞাপন। ব্যবহারকারীর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক মনে হলেও ওই বিজ্ঞাপনটি স্ক্রিনে পৌঁছানোর আগে পেছনে ঘটে যায় বেশ কয়েকটি প্রযুক্তিগত প্রক্রিয়া। পেজ লোড, অ্যাড রিকোয়েস্ট, বিজ্ঞাপনদাতাদের আগ্রহ, অকশন, বিজ্ঞাপন নির্বাচন এবং সর্বশেষ স্ক্রিনে সেটি প্রদর্শন—সবকিছু সম্পন্ন হতে পারে এক সেকেন্ডেরও কম সময়ে।একটি বিজ্ঞাপনের এই দ্রুতগতির যাত্রার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অ্যাড অপারেশনস বা অ্যাডপ্স টিমের। ক্যাম্পেইন ঠিকভাবে চলছে কি না, সঠিক দর্শকের কাছে বিজ্ঞাপন পৌঁছাচ্ছে কি না এবং বিজ্ঞাপন প্রদর্শনের পুরো প্রক্রিয়ায় কোনো কারিগরি সমস্যা হচ্ছে কি না—এসব বিষয় পর্যবেক্ষণ করে তারা।শুরু হয় পেজ লোডের মাধ্যমেএকজন ব্যবহারকারী কোনো নিউজ ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে ওয়েবপেজ লোড হতে শুরু করে। পেজটিতে এক বা একাধিক বিজ্ঞাপনের জায়গা বা ‘অ্যাডভার্টাইজিং স্লট’ নির্ধারিত থাকতে পারে। কোথাও ব্যানার, কোথাও ভিডিও, আবার কোথাও ন্যাটিভ বিজ্ঞাপনের জন্য জায়গা রাখা হয়।এই জায়গা খালি থাকলেই বিজ্ঞাপন প্রদর্শিত হয় না। নির্দিষ্ট স্লটে কোন বিজ্ঞাপন দেখানো হবে, সেটিও নির্ধারণ করতে হয়। এ পর্যায়ে প্রকাশকের বিজ্ঞাপন ব্যবস্থাপনা সিস্টেম থেকে সংশ্লিষ্ট স্লটের জন্য একটি অ্যাড রিকোয়েস্ট তৈরি হতে পারে।অ্যাড রিকোয়েস্টে থাকে বিভিন্ন সিগন্যালঅ্যাড রিকোয়েস্টের সহজ অর্থ হলো—নির্দিষ্ট বিজ্ঞাপনের সুযোগের জন্য একটি বিজ্ঞাপন প্রয়োজন। এই রিকোয়েস্টের সঙ্গে বিভিন্ন অনুমোদিত সিগন্যাল যুক্ত হতে পারে। এর মধ্যে থাকতে পারে কোন ওয়েবসাইট বা অ্যাপ, কোন বিজ্ঞাপন প্লেসমেন্ট, ডিভাইসের ধরন, ভৌগোলিক তথ্য এবং ওয়েবপেজের কনটেন্ট-সংক্রান্ত তথ্য।তবে এসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসি ও কনসেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন তথ্য সংগ্রহ বা ব্যবহার করা যাবে এবং কীভাবে তা ব্যবহার করা যাবে—এসব বিষয়ে প্রযোজ্য গোপনীয়তা নীতি ও কনসেন্ট ফ্রেমওয়ার্ক অনুসরণ করতে হয়।বিজ্ঞাপন পাওয়ার প্রতিযোগিতাএকটি বিজ্ঞাপনের জায়গার জন্য একাধিক বিজ্ঞাপনদাতা আগ্রহী হতে পারেন। প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপনের পরিবেশে বিভিন্ন বায়ার বা ডিমান্ড সোর্স একই বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে পারে।তবে প্রত্যেক বিজ্ঞাপনদাতার কাছে একটি ইম্প্রেশনের মূল্য সমান নয়। কোনো বিজ্ঞাপনদাতা নির্দিষ্ট ধরনের দর্শক খুঁজতে পারেন, আবার অন্যজন সেই একই দর্শকের প্রতি আগ্রহী নাও হতে পারেন। ফলে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগের মূল্য নির্ধারণেও পার্থক্য তৈরি হয়।রিয়েল-টাইম অকশনে সিদ্ধান্তএরপর শুরু হতে পারে ‘রিয়েল-টাইম অকশন’। সহজভাবে বললে, একটি বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে এবং একাধিক বায়ার সেটি পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কেউ নির্দিষ্ট ইম্প্রেশনের জন্য একটি মূল্য দিতে প্রস্তুত, অন্যজন তার চেয়ে বেশি মূল্য প্রস্তাব করতে পারে।তবে সর্বোচ্চ বিড করলেই যে বিজ্ঞাপনটি সব সময় নির্বাচিত হবে, বিষয়টি এত সরল নয়। অকশন মেকানিক্স, ডিলের ধরন, টার্গেটিং, প্রকাশকের নিজস্ব নিয়ম এবং বিজ্ঞাপনের যোগ্যতার মতো বিভিন্ন বিষয়ও বিজ্ঞাপন নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখে।নির্বাচিত বিজ্ঞাপন পৌঁছে যায় স্ক্রিনেনির্ধারিত নিয়ম অনুযায়ী একটি বিজ্ঞাপন নির্বাচিত হওয়ার পর সেটি প্রকাশকের ওয়েবপেজে রেন্ডার হতে পারে। ব্যবহারকারী তখন স্ক্রিনে বিজ্ঞাপনটি দেখতে পান।পুরো প্রক্রিয়াটি সংক্ষেপে এমন—User → Page → Ad Request → Demand → Auction/Selection → Ad Response → Creative Render → Impressionব্যবহারকারীর চোখের সামনে বিজ্ঞাপনটি ভেসে উঠতে যতটুকু সময় লাগে, তার মধ্যে এই পুরো প্রক্রিয়ার বড় অংশই অদৃশ্যভাবে সম্পন্ন হয়ে যায়।এখানেই অ্যাডপ্স টিমের গুরুত্বপূর্ণ ভূমিকাবিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হলেও অ্যাড অপারেশনস টিমের দায়িত্ব এখানেই শেষ হয় না। ক্যাম্পেইন সক্রিয় আছে কি না, ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য উপযুক্ত কি না, টার্গেটিং সঠিকভাবে নির্ধারিত হয়েছে কি না, ইনভেন্টরি বিজ্ঞাপন প্রদর্শনের উপযোগী কি না এবং ট্র্যাকিং ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কি না—এসব বিষয় তাদের পর্যবেক্ষণ করতে হয়।ধরা যাক, একটি ক্যাম্পেইনের প্রতিদিন পাঁচ লাখ ইম্প্রেশন পাওয়ার কথা। কিন্তু দিনের অর্ধেক সময় পার হওয়ার পর দেখা গেল ইম্প্রেশন হয়েছে মাত্র ৫০ হাজার। তখন এর কারণ খুঁজে বের করা জরুরি।টার্গেটিং কি অতিরিক্ত সংকুচিত? পর্যাপ্ত ইনভেন্টরি পাওয়া যাচ্ছে না? ক্রিয়েটিভ কি কোনো কারণে সমর্থিত নয়? নাকি কোনো কারিগরি সমস্যা হয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে হয় অ্যাডপ্স টিমকে।শুধু ইম্প্রেশন নয়, দরকার কার্যকর ইম্প্রেশনএকটি বিজ্ঞাপন এমন একজন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে, যিনি সংশ্লিষ্ট পণ্যের সম্ভাব্য ক্রেতা। আবার একই বিজ্ঞাপন এমন ব্যক্তির কাছেও পৌঁছাতে পারে, যার ওই পণ্যের প্রতি কোনো আগ্রহ নেই।এ কারণে আধুনিক ডিজিটাল বিজ্ঞাপনে শুধু বেশি সংখ্যক ইম্প্রেশন অর্জনই লক্ষ্য নয়; বরং মূল্যবান ও কার্যকর ইম্প্রেশন তৈরি করাও গুরুত্বপূর্ণ।প্রকাশকের জন্যও গুরুত্বপূর্ণ ভারসাম্যপ্রকাশকের দৃষ্টিকোণ থেকেও প্রতিটি ইম্প্রেশন গুরুত্বপূর্ণ। কারণ ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রদর্শনের জায়গা বা অ্যাডভার্টাইজিং ইনভেন্টরি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পদ।তবে বিজ্ঞাপন প্রদর্শন করতে গিয়ে যদি ওয়েবপেজ ধীর হয়ে যায়, অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো হয়, অতিরিক্ত হস্তক্ষেপকারী ফরম্যাট ব্যবহার করা হয় কিংবা ব্যবহারকারীর জন্য অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো হয়, তাহলে পাঠকের অভিজ্ঞতা নষ্ট হতে পারে।তাই একজন প্রকাশককে একই সঙ্গে তিনটি বিষয় বিবেচনায় রাখতে হয়—রাজস্ব + ব্যবহারকারীর অভিজ্ঞতা + ব্র্যান্ডের প্রতি আস্থাএকটি ইম্প্রেশন তৈরি হতে হয়তো এক সেকেন্ডও লাগে না। কিন্তু ওই ক্ষুদ্র সময়ের মধ্যেই চলে প্রযুক্তির দ্রুতগতির এক প্রতিযোগিতা। সেই পুরো প্রক্রিয়া সঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অ্যাড অপারেশনস টিম।(চলবে)তথ্যসূত্র: আমার দেশলেখক: আব্দুল্লাহ শরীফ, অ্যাড ম্যানেজার (অনলাইন), আইটি বিভাগ, আমার দেশ।