তানোরে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা, তদন্তে পুলিশ
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪২ সময়
রাজশাহীর তানোরে অনু (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তানোর পৌরসভার হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।অনু ওই এলাকার উজ্জ্বল পালের পালিত কন্যা। সে তানোর পৌরসভা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধারপরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে ঘরের ভেতর অনুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্যপরিবার ও স্থানীয় সূত্র জানায়, মুঠোফোনে প্রেমসংক্রান্ত একটি বিষয় নিয়ে অনুর সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। তবে এই বিষয়টি তার মৃত্যুর কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।