ডিএমপির ৩ এসিকে বদলি, এক কর্মকর্তার আগের আদেশ বাতিল
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১৪ সময়
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। একই সঙ্গে এক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালী জোন থেকে বদলি করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।আগের বদলি আদেশ বাতিলএকই অফিস আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ এতদ্দ্বারা বাতিল করা হলো।