গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২২ সময়
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে আদানি পাওয়ার এক বার্তায় জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিটটি রোববার ভোর ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি পুনরায় চালুর জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়।গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে হয়।
কারিগরি ত্রুটি মেরামতের পর ইউনিটটি পুনরায় চালু করা হয় এবং রোববার দুপুরে তা বাংলাদেশের জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়।