ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৬ সময়
পাবনার ঈশ্বরদীতে রায়হান আহামেদ রনি (৩২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রায়হান আহামেদ রনি মহাদেবপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে রায়হান আহামেদ রনিকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।ওসি বলেন, রায়হান আহামেদ রনির বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র বর্তমানে ডিবি পুলিশের কাছে রয়েছে। এ কারণে তাঁকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি। বিষয়টি ডিবি পুলিশের কাছ থেকে জানা যাবে।তিনি আরও জানান, গ্রেপ্তারের পর রায়হান আহামেদ রনিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে ঈশ্বরদী থানা-পুলিশ।