বাংলাদেশ রেলওয়ের তিনটি অঞ্চলে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।পদ ও নিয়োগসংখ্যাবিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বাঞ্চল রেলওয়ের জন্য আপিল বিভাগে প্যানেল আইনজীবী হিসেবে ২ জন এবং হাইকোর্ট বিভাগে ১২ জন নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের হাইকোর্ট বিভাগে ৮ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।হাইকোর্ট বিভাগের প্যানেল আইনজীবী পদে আবেদনকারীর হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অন্যদিকে, আপিল বিভাগের প্যানেল আইনজীবী হতে হলে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপিল বিভাগে তালিকাভুক্তি এবং সেখানে মামলা পরিচালনার অভিজ্ঞতাও থাকতে হবে।নিয়োগের মেয়াদপ্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ হবে তিন বছর।যেভাবে আবেদনপ্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। আবেদন ফরমের নমুনা (জীবনবৃত্তান্ত) এবং প্যানেল আইনজীবীদের কর্মপরিধি বা Terms of Reference (ToR) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।প্রার্থীরা ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে অথবা অনুরূপ ছক ব্যবহার করে তা যথাযথভাবে পূরণ করে আবেদন করতে পারবেন।আবেদনের ঠিকানাআবেদনপত্র পাঠাতে হবে—অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর-৪০১), ঢাকা।বিশেষ নির্দেশনা২০২৫ সালের ৫ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যেসব প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে কেউ চাইলে তাঁর অভিজ্ঞতার তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় আবেদন করতে পারবেন।একজন আবেদনকারী একাধিক প্যাকেজে প্যানেলভুক্তির জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৬।বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত ফরম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।