সৌদিতে হুথি হামলা নিয়ে ইরান-পাকিস্তানের আলোচনা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২২ সময়
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করার উপায় নিয়ে আলোচনা করেন তারা।পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও হুথি হামলা আলোচনায়ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার আব্বাস আরাগচি ও অসীম মুনিরের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, দুই দেশের মধ্যে পুনরায় আলোচনা শুরুর সম্ভাবনা এবং সৌদি আরবে হুথিদের হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।আলোচনায় চলমান পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ নিয়েও মতবিনিময় করেন তারা।লোহিত সাগর উপকূলে হুথিদের নিয়ন্ত্রণ
এদিকে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শেষ অংশটিও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ১৮ ঘণ্টাব্যাপী অভিযানের মধ্য দিয়ে তারা পুরো লোহিত সাগর উপকূলরেখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।