ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৬ সময়
ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য যে প্রক্রিয়ায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নিচ্ছেন না।ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের আয়োজক দেশ ভারত।