ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৩৪ সময়
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয়তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।ভবনটির পুরো অংশই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আগুন লাগার পর ভবনসংলগ্ন সড়কের একপাশ বন্ধ হয়ে যায়।