সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের সিয়ারবিসি (CRBC) নামক এলাকায় সরকারের অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।স্থানীয়দের অভিযোগ, হাটিকুমরুলের কান্দিপাড়া গ্রামের আব্দুল হাকিম নামের এক ব্যক্তি প্রায় ২২ বছর ধরে সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের জমি দখল করে সেখানে ব্যবসা পরিচালনা করাছিলেন। আসছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে সরকারি জমি অবমুক্ত করার দাবিতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছিলেন। একপর্যায়ে প্রায় দেড় শতাধিক বাসিন্দার স্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগ সিরাজগঞ্জ রোডস অ্যান্ড হাইওয়ে কার্যালয়ে জমা দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে অবৈধ দখলদারকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ প্রদান করে।অভিযোগ রয়েছে, রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ কর্তৃক তিন দফা নোটিশ জারির পরও আব্দুল হাকিম স্থাপনাটি অপসারণ না করে পূর্বের ন্যায় ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। বিষয়টি নিয়ে রোড সেফটি হাইওয়ে নোটিশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর এবং থানা পুলিশকেও অবহিত করেন।স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও অবৈধ স্থাপনা আব্দুল হাকিম অপসারণ না করায় গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রায় দেড় শতাধিক বিক্ষুব্ধ মানুষ একত্রিত হয়ে ওই স্থাপনাটি ভেঙে ফেলেন। এ সময় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশ সদস্যরা ঘটনাস্থলের ভিডিওচিত্র ধারণ করেন এবং জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এ সময় উপস্থিত জনতা একবাক্যে দাবি করেন যে স্থাপনাটি সরকারি জমিতে নির্মিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি তা আমলে নেননি।এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি দীর্ঘদিন দখলে রেখে ব্যবসা পরিচালনার কারণে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ বিঘ্নিত হচ্ছিল। তারা ভবিষ্যতে সরকারি জমি পুনরায় দখলমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি কামনা করেছেন।তবে অভিযুক্ত আব্দুল হাকিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।#