সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে সোমবার জামায়াতের বিক্ষোভ
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৭ সময়
জাতীয় সংসদে উত্থাপিত ‘কোরআন-সুন্নাহবিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।