ফের ৬ লাখ কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪০ সময়
ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ঋণখেলাপিদের বিভিন্ন সুবিধা দেওয়ার পরও ঋণ আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা।এর আগে গত বছরের সেপ্টেম্বরেই দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছিল। চলতি বছরের জুন শেষে তা আবারও ওই সীমা অতিক্রম করায় ব্যাংক খাতে ঋণ আদায় ও সম্পদের মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।