মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল তেহরান
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৪১ সময়
মক্কা প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) নিয়ে বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানিয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি তেহরান ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জলিল রহিমি জাহানাবাদি বলেন, মক্কা প্যাক্ট প্রমাণ করে যে মুসলিম দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাই মুসলিম দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। কোনো ইসলামি বা আরব রাষ্ট্রে হামলা চালানো হয়নি।
তিনি আরও জানান, মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলে ইরান বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করবে।