রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির গুরুত্বপূর্ণ বৈঠক
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, সকাল ৭:৩৬ সময়
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচন আয়োজন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এর আগে, গত ২৪ জুলাই (শুক্রবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের নিকট পাঠানো হয়।রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচন কমিশনের তৎপরতা আরও জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।