রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৬ সময়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে। এর গভীরতা ১০ কিলোমিটার।উল্লেখ্য, গতকাল ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পনটির রিখটার স্কেল মাত্রা ছিল ৫.৭। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবধী। এতে দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়।