ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের পার্লামেন্টারি সহযোগিতা সম্প্রসারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।শুক্রবার (৩ জুলাই) সকালে তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই সংসদীয় কূটনীতি জোরদার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মত বিনিময় করেন।ইরান সফরকালে বাংলাদেশের স্পিকার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।জানা গেছে, শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে ইরান সফর করছে। প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিদল তেহরানে পৌঁছালে ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই বিমানবন্দরে তাদের স্বাগত জানান।