সিরাজগঞ্জ থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিন উপলক্ষে বুধবার (১জুলাই) সন্ধ্যায় দৈনিক সিরাজগঞ্জ বার্তা অফিসে কেক কাটার আয়োজন করা হয়। উক্ত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও আমারদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান খান চৌধুরী বাবলু, দৈনিক সিরাজগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক নাফিউ খান আবির, বার্তা সম্পাদক বদরুল আলম দুলাল, সহকারী সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি এইচএম মোকাদ্দেস, স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি রাদেশ কবির, সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুয়েল রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সহ সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মী বৃন্দ। এছাড়া সাইদুর রহমান বাচ্চুর জন্মদিন উপলক্ষে শহরের একক সংঘ ক্লাব, চেম্বার অব কমার্সসহ শহরেরর বিভিন্ন এলাকায় কেক কর্তন করা হয়।