৪৭৬ রানে থামলো বাংলাদেশ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমে জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেট ২৯১ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পান মুশফিকুর রহমান। তিনি আউট হন ১০৫ রানে। পরে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তার ইনিংস থামে ১২৮ রানে।পরে মেহেদি হাসান মিরাজ ৪৭ রান করেন। এছাড়া প্রথম দিনে মমিনুল হকের ব্যাটে আসে ৬৩ রান। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ১০৯ রানে নেন ৬ উইকেট।