অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়, ইতিহাসের পাতায় বাংলাদেশ
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১১ জুন ২০২৬, দুপুর ২:৩৮ সময়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ—কয়েক বছর আগেও এমন কল্পনা অনেকের কাছেই অবাস্তব মনে হতো। তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত দলীয় নৈপুণ্য প্রদর্শন করে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারণে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতি প্রয়োগ করা হয়। সেই হিসাবেই জয় পায় বাংলাদেশ।এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ফলে দ্বিতীয় ম্যাচের জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ।এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন শুধুই ব্যবধান কমানোর লড়াই অস্ট্রেলিয়ার জন্য। অন্যদিকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ। :::