হাসপাতালে রামিসার বাবাকে দেখতে গেলেন জামায়াত আমির
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১ জুন ২০২৬, দুপুর ১১:৯ সময়
হাসপাতালে রামিসার বাবাকে দেখতে গেলেন জামায়াত আমিরআদালতে চাঞ্চল্যকর বক্তব্যে নতুন মোড়, অভিযোগ গঠনের পর শুরু বিচার কার্যক্রম।রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার বিকেলে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় থাকা রামিসার বাবার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বলে জানা গেছে।এদিকে, একই মামলায় রাজধানীর আদালতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগপত্র গঠনের শুনানিকালে প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে চিৎকার করে দাবি করেন, তিনি রামিসাকে ধর্ষণ করেননি; বরং “ডলার” নামের আরেক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ তোলেন। আদালতে তার এমন বক্তব্যে উপস্থিতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।সোমবার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।মামলাটি ঘিরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, তদন্ত ও বিচারিক কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে চলছে।