ঈদের ৭ দিনে টিভি পর্দায় সিনেমার বন্যা, দর্শকদের জন্য প্রায় ১০০ ছবির আয়োজনঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বিশেষ এই আয়োজনে দর্শকদের জন্য প্রচার করা হচ্ছে প্রায় ১০০টি বাংলা সিনেমা। বিভিন্ন চ্যানেলের মধ্যে সবচেয়ে বড় আয়োজন নিয়ে এসেছে নাগরিক টেলিভিশন।চ্যানেলটি ঈদের সাত দিনে মোট ২৮টি সিনেমা প্রচার করছে। অন্যদিকে চ্যানেল আই ঘোষণা দিয়েছে সাতটি নতুন সিনেমার টেলিভিশন প্রিমিয়ার। এর মধ্যে রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবং শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। এছাড়া এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে শাকিব খান অভিনীত ১৩টি জনপ্রিয় সিনেমা। আরটিভি ও দীপ্ত টিভিতে দেখানো হচ্ছে ১৪টি করে সিনেমা। অন্যদিকে এনটিভি, বাংলাভিশন ও বৈশাখী টিভিতে প্রচার করা হচ্ছে সাতটি করে সিনেমা।ঈদের বিশেষ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে চ্যানেল আই। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে একটি করে নতুন সিনেমার টিভি প্রিমিয়ার সম্প্রচার করা হচ্ছে। এর মধ্যে আজ প্রচারিত হবে পিপলু আর খান পরিচালিত দুই নারীর সম্পর্কভিত্তিক সিনেমা ‘জয়া আর শারমিন’। আগামীকাল দর্শকরা দেখতে পাবেন ‘বাড়ির নাম শাহানা’। আর ঈদের শেষ দিনে, বুধবার, প্রচারিত হবে ‘শরতের জবা’।সাত দিনের বিশেষ আয়োজনে আরটিভি প্রচার করছে ১৪টি সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট এবং দুপুর ২টা ১০ মিনিটে সিনেমাগুলো সম্প্রচার করা হচ্ছে। অন্যদিকে নাগরিক টেলিভিশন সবচেয়ে বড় পরিসরে আয়োজন করেছে ২৮টি সিনেমার। প্রতিদিন সকাল সাড়ে ৯টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা এবং বিকেল ৫টায় চারটি করে সিনেমা প্রচার করা হচ্ছে।ঈদ উপলক্ষে এটিএন বাংলার পর্দায় থাকছে শাকিব খান অভিনীত ১৩টি জনপ্রিয় সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট এবং দুপুর আড়াইটায় প্রচারিত হচ্ছে এসব সিনেমা। তালিকায় রয়েছে—‘হিরো দ্য সুপারস্টার’, ‘প্রিয়তমা’, ‘বিদ্রোহী’, ‘রাজকুমার’, ‘রাজা বাবু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘খোদার পরে মা’, ‘ডেয়ারিং লাভার’, ‘লাভ ম্যারেজ’, ‘হিটম্যান’ এবং ‘বসগিরি’।ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘরে বসেই উপভোগ করা যাবে বাংলা চলচ্চিত্রের নানা স্বাদের গল্প। টেলিভিশন চ্যানেলগুলোর এই বিশেষ আয়োজন দর্শকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন