কোরবানির গোশত কাটতে দেখা গেল অপু বিশ্বাসকে, ভিডিও ভাইরালঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে কোরবানির গোশত কাটতে দেখা যায় জনপ্রিয় এই চিত্রনায়িকাকে।বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি অভিনেত্রীর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ করা হয়নি, এটি প্রকাশ করা হয়েছে তার প্রডাকশন হাউসের একটি পেজ থেকে। এরপর অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং হাতে ও গলায় ছিল সোনার গহনা।কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে।ভিডিওতে তার চারপাশে চাটাইয়ের ওপর বিপুল পরিমাণ কাঁচা মাংসও দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।