সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের মাঝে ৬০টি নেক ফ্যান বিতরণ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ মে ২০২৬, দুপুর ৩:৩০ সময়
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের মাঝে ৬০টি নেক ফ্যান বিতরণসিরাজগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বস্তি নিশ্চিত করতে ৬০টি নেক ফ্যান বিতরণ করা হয়েছে।রবিবার (২৫ মে ২০২৬ খ্রি.) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব নেক ফ্যান বিতরণ করেন জেলা পুলিশ, সিরাজগঞ্জ–এর সুযোগ্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।অনুষ্ঠানে পুলিশ সুপার ট্রাফিক বিভাগের সদস্যদের উদ্দেশে বলেন, জনসেবামূলক দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। তিনি সড়কে যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।প্রচণ্ড গরমে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি ও কর্মক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।