রায়ের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৭:৪ সময়
ফ্যাসিস্ট হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তারিখ ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।এ সময় মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে প্রসিকিউশনের যেসব সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, ভুক্তভোগী এবং গোটা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।১৭ নভেম্বরের রায়ে আদালত তার ‘সুবিবেচনা, প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন’ বলেও আশা প্রকাশ করেন তিনি।একইসঙ্গে ‘সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায়’ প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।