ঈদুল আজহা উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৪ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
ঈদুল আজহা উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশপবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চারজন কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।রোববার (২৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।মুক্তির আদেশ পাওয়া কয়েদিরা হলেন— খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া।কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মানবিক ও বিশেষ বিবেচনায় কিছু বন্দির সাজা মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে ওই চারজনের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।ইতোমধ্যে সংশ্লিষ্ট কারাগারগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে এবং বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।