জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৩ মে ২০২৬, দুপুর ২:৪৪ সময়
জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যুজয়পুরহাট শহরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে শিল্পকলা একাডেমি সংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘাতক ট্রাকটি শনাক্তে কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।