হামজা চৌধুরীর দাপট: বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এ বর্ষসেরা ক্রীড়াবিদদেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। জমকালো এই আয়োজনে দেশের কৃতী ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও ফেডারেশনগুলোকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।এবারের আসরে সবচেয়ে বড় অর্জন এসেছে তারকা ফুটবলার হামজা চৌধুরীর ঝুলিতে। তিনি হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার)। একই সঙ্গে তিনি জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে শীর্ষ পুরস্কার অর্জন করেন তিনি।পুরস্কার গ্রহণের পর ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, এই সম্মান অর্জন করতে পেরে তিনি গর্বিত। তিনি পরিবার, কোচ, সতীর্থ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা সারাবছর জাতীয় দলকে সমর্থন দিয়েছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএসপিএ ক্রীড়াঙ্গনের সাফল্যকে স্বীকৃতি দিয়ে আসছে, যা দেশের খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। টানা ১১তম বারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে আসছে প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ড ‘কুল’।বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, দেশের ক্রীড়া সাংবাদিকতা আন্তর্জাতিক মানের হলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। তিনি বিএসপিএর উদ্যোগে একটি স্পোর্টস জার্নালিজম ইনস্টিটিউট গঠনের পরিকল্পনার কথাও জানান।১৯৬৪ সালে প্রবর্তিত দেশের প্রথম ক্রীড়া পুরস্কারের ধারাবাহিকতায় এবারের আসরে মোট ১৬টি বিভাগে ১৫ জন ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়।বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৫: বিজয়ীদের তালিকাবর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরীরানারআপ: ঋতুপর্ণা চাকমা, আমিরুল ইসলামপপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরীবর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেনবর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমাবর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলামবর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফবর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমাবর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমারউদীয়মান ক্রীড়াবিদ: রিপন মণ্ডল (ক্রিকেট)বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসিসক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন