গুলশানে বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ২২ মে ২০২৬, দুপুর ১:৩৬ সময়
গুলশানে বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে হেঁটে দলের রাজনৈতিক কার্যালয়ে যান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, শুক্রবার (২২ মে) বিকেলে গুলশান এভিনিউ এলাকায় অবস্থিত বাসভবন থেকে বের হয়ে হেঁটে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।প্রধানমন্ত্রীর এই হেঁটে কার্যালয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। নিরাপত্তা সদস্যরা পুরো সময় পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন।