কর মামলায় জয়, ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন সাকিরাদীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে স্পেনের উচ্চ আদালতে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস পেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা Shakira। একই সঙ্গে তার কাছ থেকে আদায় করা প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে।ব্রিটিশ সংবাদমাধ্যম bbc.com�–এর প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন। দেশটির আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বছরে ১৮৩ দিন বা তার বেশি সময় স্পেনে অবস্থান করলে তাকে করদাতা হিসেবে গণ্য করা হয়।তবে আদালত রায়ে বলেন, কর কর্মকর্তারা তাদের দাবির পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। আদালতের হিসাব অনুযায়ী, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা করযোগ্য সময়সীমার চেয়ে ২০ দিন কম।রায়ে শাকিরার বিরুদ্ধে আরোপিত সব জরিমানাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা।রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে শাকিরা বলেন, “আদালত অবশেষে সত্যকে সামনে এনেছে। গত আট বছর ধরে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এই দীর্ঘ সময়ে অসংখ্য নির্ঘুম রাত কাটাতে হয়েছে, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপরও পড়েছে।”তিনি আরও বলেন, “আমি কোনো কর ফাঁকি দিইনি এবং প্রশাসনও কখনো তা প্রমাণ করতে পারেনি। পুরো বিষয়টি ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে।”