রাজস্থানে চলন্ত রাজধানী এক্সপ্রেসের এসি বগিতে আগুন, বড় দুর্ঘটনা এড়াল রেলকর্মীদের দ্রুত তৎপরতায়ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে রেলকর্মীদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।রোববার (১৭ মে) ভোর পৌনে ৬টার দিকে কোটার বিক্রমগড় আলোট স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ কোচে এ আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ওই বগিতে ৬৮ জন যাত্রী অবস্থান করছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলকর্মীরা দ্রুত সব যাত্রীকে নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেন।পরবর্তীতে আগুন যাতে অন্য বগিতে ছড়িয়ে না পড়ে, সে জন্য ক্ষতিগ্রস্ত কোচটি বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বগিটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের তাপে পাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত যাত্রীদের আপাতত অন্য বগিতে স্থানান্তর করে কোটা স্টেশনে নেওয়া হচ্ছে। সেখানে ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করার পর যাত্রীরা আবার নিজ নিজ আসনে বসে গন্তব্য দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।১২৪৩১ নম্বরের রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুর্ঘটনার সময় ট্রেনটি গন্তব্য থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল এবং এর আগে প্রায় ২,৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।