মৃত্যুর আগে মোসাভির শেষ বার্তা প্রকাশ, হামলা নিয়ে নতুন তথ্যযুদ্ধে নিহত ইরানের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদোল রহিম মোসাভি–এর মৃত্যুর আগে লেখা শেষ বার্তা প্রকাশ করেছে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।শনিবার (১৬ মে) আল-জাজিরা–র এক প্রতিবেদনে বলা হয়, তাসনিম নিউজে প্রকাশিত একটি হাতে লেখা নোটকে মোসাভির শেষ বার্তা বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক আগে তিনি এই বার্তাটি লিখেছিলেন।বার্তায় মোসাভি লিখেছেন, “পৃথিবী আসলে তুচ্ছ জিনিস। কারণ তুমি যদি পুরো পৃথিবীও অর্জন করো, তবুও কিছুই অর্জন করলে না। আবার এটাই পৃথিবীর ভালো দিক যে, তুমি যদি সবকিছু হারিয়েও ফেলো, তবুও আসলে কিছুই হারাও না।”প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। বার্তা সংস্থা রয়টার্স–এর বরাতে জানানো হয়, হামলার সময় খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর–সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।এদিকে হামলার পর খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল-জাজিরা। প্রকাশিত ছবিতে ভবনটির বড় অংশ ধসে পড়া এবং বিস্ফোরণের চিহ্ন দেখা যায়। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।