পশ্চিমা' আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ইরানের
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ১৫ মে ২০২৬, সকাল ৪:১০ সময়
পশ্চিমা' আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ইরানেরপশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ইরানেরপশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি নিন্দা জানাতে ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইরানে অবৈধ আগ্রাসনসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিকসের সদস্যভুক্ত দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল সদস্যের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুস্পষ্ট নিন্দা জানানো।ইরান বিশ্বাস করে যে ব্রিকস ‘একটি নতুন বিশ্বব্যবস্থার উত্থানে’র প্রতীক, যেখানে গ্লোবাল সাউথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরাগচি এই জোটকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ রোধ করতে এবং যুদ্ধবাদী নীতি বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।