সলঙ্গায় ঐতিহাসিক কোরআন দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে কুইজ ও পুরস্কার বিতরণঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলংগায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সলংগা থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মে) সলঙ্গা জাফর আলী একাডেমি ও রৌহাদহ উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সলঙ্গা থানা শাখার সভাপতি মহসীন আলম ও সেক্রেটারি রিয়াজ উদ্দিন টুটুল। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মাঝে কোরআনের জ্ঞান, চর্চা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ, সলংগা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসীন আলম, সেক্রেটারি রিয়াজ উদ্দিন টুটুল এবং সলংগা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।