বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ১ মে ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশআন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্ত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিশাল শ্রমিক সমাবেশ।শুক্রবার (০১ মে) বেলা ৩টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমের পরিচালনায় সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা বক্তব্য রাখবেন।এতে বিভিন্ন পর্যায়ের ব্যাপকসংখ্যক শ্রমিক-মেহনতি মানুষ অংশগ্রহণ করেছেন।