কাজিপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এমপি সেলিম রেজা
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৬:২০ সময়
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য জননেতা সেলিম রেজা এমপি।শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কাজিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা রাত ১১টা ৫০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। পরে রাত ১২টা ১ মিনিটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে দিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।