প্রচারণায় নারীদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভনির্বাচনী প্রচারণার সময় মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পৌরশহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের এস এস রোড, চৌরাস্তা, মুজিব সড়ক ঘুড়ে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের স্লোগানে স্লোগানে নির্বাচনী প্রচারণায় মহিলাদের নগ্ন হামলা, হেনস্থা ও কটুক্তি কেন, প্রশাসনের কাছে জবাবও চাওয়া হয়। 'আল্লাহ আকবার, দাড়িপাল্লা' বলে স্লোগান দেওয়া হয়।সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলামসহ মহিলা জামায়াতের কর্মীরা।সিরাজগঞ্জ-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার কাজে নারীদের উপর সহিংসতা, হামলা ও অশালীন আচরণে প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা গ্রহন না করে তাহলে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আজকে সিরাজগঞ্জের মা-বোনেরা প্রমাণ করেছে তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তারা প্রতিবাদ করতে জানে, তারা প্রতিরোধ করতে জানে। আজকে বাংলাদেশের নারী সমাজ তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রেখেছেন। যেমন আস্থা রেখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তারা বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপদ ক্যাম্পাস পেয়েছে ছাত্রশিবিরের নেতৃত্বে। আগামীর বাংলাদেশের নারী সমাজ জামায়ােত ইসলামের নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।এ সময় জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শত শত নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।