বিএনপি প্রার্থী কাইয়ুমের 'বৈধতা চ্যালেঞ্জ' করে নাহিদের রিট
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৬:৪০ সময়
বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা-১১ আসনে ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন।রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিদেশি নাগরিকত্ব নিয়ে জালিয়াতির অভিযোগে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে তা স্থগিত চাওয়া হয়েছে।এর আগে ঢাকা-১১ আসনে ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।