হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণের জন্য নিজস্ব ক্লাউড স্টোরেজ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। নতুন এই ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ বিনামূল্যে পাওয়া গেলেও অতিরিক্ত জায়গা ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন নিতে হতে পারে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড স্টোরেজ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্বাচিত কয়েকজন অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারী ইতোমধ্যে ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক ব্যবহারকারীকে সর্বোচ্চ ২ জিবি স্টোরেজ বিনামূল্যে দেওয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। তবে এর বেশি জায়গা প্রয়োজন হলে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে হবে।ভারতের বাজারে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফিপ্রাথমিক প্রতিবেদনে ভারতের বাজারের জন্য দুটি পেইড প্যাকেজের তথ্য উঠে এসেছে।হোয়াটসঅ্যাপ প্লাস: মাসে ৭৯ রুপিতে সর্বোচ্চ ১০০ জিবি স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।মেটা ওয়ান কোর: মাসে ৫৪৯ রুপিতে সর্বোচ্চ ৪ টেরাবাইট স্টোরেজ ব্যবহারের সুযোগ মিলতে পারে।তবে এসব মূল্য এখনো চূড়ান্ত নয়। সাবস্ক্রিপশন প্যাকেজ ও ফি নিয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।গুগল ড্রাইভ ও আইক্লাউডের বিকল্পএত দিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং আইফোন ব্যবহারকারীরা আইক্লাউডের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করে আসছেন।নতুন সুবিধা চালু হলে গুগল ড্রাইভের পাশাপাশি সরাসরি হোয়াটসঅ্যাপের সার্ভারেও চ্যাটের ব্যাকআপ রাখা যাবে। এতে ফোন পরিবর্তন কিংবা হারিয়ে গেলেও সংরক্ষিত ব্যাকআপ থেকে পুরোনো কথোপকথন ফিরিয়ে আনার বিকল্প তৈরি হবে।সাবস্ক্রিপশন বন্ধ হলে ব্যাকআপের কী হবে?নতুন পরিষেবায় সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার পরও সর্বশেষ ব্যাকআপ চার মাস পর্যন্ত সার্ভারে সংরক্ষিত থাকতে পারে। এ সময়ের মধ্যে পুনরায় সাবস্ক্রিপশন চালু না করলে সংরক্ষিত ব্যাকআপ স্থায়ীভাবে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।তাই পেইড পরিষেবা ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনের মেয়াদ সম্পর্কে সতর্ক থাকতে হবে।ব্যাকআপে থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশননিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন ক্লাউড স্টোরেজে সংরক্ষিত তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এই এনক্রিপশন ব্যবস্থা বন্ধ করার সুযোগ থাকবে না।নিরাপত্তা আরও জোরদার করতে পাসওয়ার্ড, পাসকি কিংবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহারের সুবিধা রাখা হতে পারে। তবে যারা এনক্রিপশন ছাড়া ব্যাকআপ সংরক্ষণ করতে চান, তাদের আগের মতোই গুগল ড্রাইভ অথবা আইক্লাউডের ওপর নির্ভর করতে হবে।কবে চালু হবে সবার জন্য?বর্তমানে সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর মধ্যে নতুন ফিচারটির কার্যকারিতা যাচাই করছে হোয়াটসঅ্যাপ। পরবর্তী সময়ে আইওএস ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা চালানোর পরিকল্পনা থাকতে পারে।তবে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য পরিষেবাটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি প্রতিষ্ঠানটি।নতুন উদ্যোগটি বাস্তবায়িত হলে চ্যাট ব্যাকআপ সংরক্ষণে ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন। তবে বিনামূল্যের স্টোরেজ সীমা পেরিয়ে গেলে অতিরিক্ত জায়গার জন্য সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হতে পারে।তথ্যসূত্র: প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোর প্রতিবেদন, ২২ নভেম্বর ২০২৬।