গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৫ সময়
জননিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে বিজিবিগোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে। আগে থেকেই জেলায় এক ব্যাটালিয়নের ২৭ থেকে ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে।শনিবার (২১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে কাজ করছেন।বিজিবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।