সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা। তার মৃত্যুতে শাহজাদপুরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে তিনি শাহজাদপুরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।নেতৃবৃন্দ বলেন,জননেতা হুসাইন শহীদ মাহমুদ গ্যাদন ছিলেন শাহজাদপুর বিএনপির একজন অভিভাবক। দলের দুঃসময়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুরবাসী একজন প্রকৃত অভিভাবককে হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়।নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সিরাজগঞ্জ হোসেনপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।