অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৫ সময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন। সফর চলবে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত।সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মালয়েশিয়া সফরেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।সফরসঙ্গী হিসেবে থাকছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।শুক্রবার ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারাও বিমানবন্দরে উপস্থিত থাকবেন।সফর শেষে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।