দেশে হামের প্রকোপ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩০ শিশু। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত সারা দেশে হামে ও হাম সন্দেহে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর চিত্রস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩৩০ শিশুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৯৫ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ২৩৫ জন।মার্চ থেকে মৃত্যু ১ হাজার ৩৩৬স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ শিশুর।এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।একই সময়ে সারা দেশে হাম ও সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যু বেশিবিভাগভিত্তিক হিসাবে হাম শনাক্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।