বড়দিন উপলক্ষে অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৭:১০ সময়
খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সচিবালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের এই চেক তুলে দেন প্রধানমন্ত্রী ।গত বছর এই খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গোমেজ প্রমুখ।