প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২১ সময়
দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক ও মডেল মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা জানান।সংসদে ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে। বর্তমানে এ প্রকল্পের দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।অনুমোদনের পর জানা যাবে নির্মাণের সময়সীমাপ্রকল্পটির বাস্তবায়ন কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে জানতে চাইলে ধর্মমন্ত্রী জানান, প্রকল্প দলিল প্রণয়নের কাজ সম্পন্ন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই এর বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হবে।অর্থাৎ, প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ চললেও এখনো নির্মাণকাজ শুরুর নির্দিষ্ট তারিখ বা বাস্তবায়নের সময়সীমা চূড়ান্ত হয়নি।