কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৯ সময়
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ওসমান ফারুক। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। পদত্যাগপত্রটি তিনি স্পিকারের কাছে পাঠান।দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি। ওই সময় নিজের অবস্থান জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠিও পাঠিয়েছিলেন তিনি।তার পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হলো।