মধ্যপ্রাচ্যে তিন মার্কিন রণতরি, ২০০৩ সালের পর বিরল সামরিক সমাবেশ
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫০ সময়
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর অঞ্চলটিতে বর্তমানে প্রায় ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। একই সঙ্গে সেখানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি। ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময়ের পর মধ্যপ্রাচ্যে একসঙ্গে এমন সামরিক উপস্থিতি আর দেখা যায়নি।মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলের পর মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি এই প্রথম। ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময়ও একই ধরনের সামরিক সমাবেশ দেখা গিয়েছিল।ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা বৈঠকএদিকে ইরান পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য থাকার খবর নিয়েও আলোচনা হয়।তবে বৈঠক সম্পর্কে অবগত ইসরায়েলের দুটি সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান ইস্যুতে নেতানিয়াহু ও সেনাপ্রধান একই অবস্থানে রয়েছেন। বৈঠকে তাঁরা পরস্পরের বিরোধিতা করেননি। তথ্য কিংবা সিদ্ধান্তের ক্ষেত্রেও তাঁদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না বলে একটি সূত্র জানিয়েছে।তেল আবিবে ইসরায়েলি সামরিক সদর দপ্তর কিরিয়ার অপারেশনস ডিরেক্টরেটের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠকটি অনুষ্ঠিত হয়।ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে ইরানবৈঠকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে বিপুল সম্পদ বিনিয়োগ করছে। দেশটির সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।তথ্যসূত্র: ১৭ নভেম্বর ২০২৬; দ্য জেরুজালেম পোস্ট।