ঢাকায় চাকরি দেবে আড়ং, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৭ সময়
এসএসসি পাস প্রার্থীদের জন্য ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে দেশের পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান গ্রাসরুটস ক্যাফেতে ওয়েটার ও ওয়েট্রেস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস। পাশাপাশি ক্যাফে বা ক্যাজুয়াল ডাইনিং পরিবেশে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা। চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, সার্ভিস চার্জসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা আড়ংয়ের নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।আবেদনের শেষ সময় ২২ নভেম্বর ২০২৬।তথ্যসূত্র: ১৬ নভেম্বর ২০২৬; আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।